উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৬/২০২৪ ৪:১৫ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ ও হত্যা, অস্ত্র, অপহরণ’সহ ২১টির অধিক মামলার আসামী ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্বদানকারী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র অন্যতম মূলহোতা মোঃ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ’সহ পাঁচজন জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৫।

সোমবার (১০ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি- ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী নাছের ছেলে মোঃ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মোঃ ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর -মৃত মৌলভী রহমত উল্ল্যার ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮/ই ব্লক-বি/৪৪ এর মৃত করিম উল্ল্যার ছেলে মোঃ সালাম প্রকাশ মাস্টার সালাম (২০), ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর -আনু মিয়ার ছেলে মোঃ জুবায়ের (২৪)।

এসময় তাদের কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি দেশীয় তৈরী এলজি, ০১টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ০২ কেজি বিস্ফোরক দ্রব্য, ০৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন , আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...