প্রকাশিত: ১৭/০৭/২০১৯ ১০:৩৪ এএম

রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় আসা প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়েও আলোচনা করবে। তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, আইসিসির ডেপুটি প্রসিকিউটরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকায় এসেছে। প্রতিনিধিদলের সদস্যরা পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সঙ্গে আইসিসির একটি চুক্তি হতে পারে। কেননা বিশ্বের বিভিন্ন দেশে এর আগে আইসিসি যেসব তদন্ত করেছে, সেসব দেশের সঙ্গে চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আইসিসির একটি চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, আইসিসি প্রতিনিধিদল এর আগে চলতি বছর মার্চ মাসে ঢাকায় এসেছিল। সে সময় প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী এলাকা পরিদর্শন করে। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এলো। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় তদন্ত ও বিচারের লক্ষ্যে নেদারল্যান্ডসের আইসিসি কাজ করে চলেছে। যদিও মিয়ানমার আইসিসির সদস্য নয়। তবে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমার সদস্য না হলেও রোহিঙ্গা নির্যাতনের ঘটনা বিচারে কোনো সমস্যা হবে না।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...