প্রকাশিত: ১০/০৯/২০১৭ ২:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৬ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় প্রধানমন্ত্রী উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

অন্যদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে একদিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাষ্ট্রদূতদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নিয়ে যাওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাষ্ট্রদূতদের ওই প্রতিনিধি দলের সঙ্গে যাবেন।

রাষ্ট্রদূতরা কক্সবাজারের রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর এখন পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer