প্রকাশিত: ২৪/০৫/২০২০ ২:০৭ পিএম

মুহিববুল্লাহ মুহিব ::

কক্সবাজারের টেকনাফে মিনাবাজার এলাকা থেকে অপহৃত শাহ মোহাম্মদ (২৬) নামে আরও এক বাংলাদেশি কৃষককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা ডাকাতরা। এসময় অপহৃত অপরজন প্রায় ২৮ দিন পর পালিয়ে এসেছে।

রোববার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত শাহ মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। সে পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

নিহত শাহ মোহাম্মদের ভাই মো. সাইফুল বলেন, গত ২৮ দিন আগে খেত থেকে আমার ভাইসহ তিনজনকে অপহরণ করে রোহিঙ্গা ডাকাতরা। তারপর থেকে ২০ লাখ টাকা মুক্তি দাবি করে আসছিল। কিছুদিন পর একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি ছিল আমার ভাইসহ দুইজন। তার মধ্যে ইদ্রিস নামে একজন ফিরে এলেও আমার ভাই গুলি করে হত্যা করেছে বলে ইদ্রিস জানিয়েছে। তাই পুলিশসহ আমরা সেই পাহাড়ে লাশ আনতে যাচ্ছি।

ডাকাতদের কবল থেকে পালিয়ে আসার ইদ্রিসের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাহ মোহাম্মদকে ডাকাত হত্যা করে মাটি চাপা দিয়েছে। ইদ্রিসকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যে লাশ আনার জন্য পাহাড়ে রওনা দেবো।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer