প্রকাশিত: ২৪/০৫/২০২০ ৯:১৬ পিএম , আপডেট: ২৪/০৫/২০২০ ৯:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফে মিনাবাজার এলাকা থেকে অপহৃত শাহ মোহাম্মদ শাহেদ (২৬) নামে আরও এক বাংলাদেশিকে কৃষককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা ডাকাতরা। হত্যার পর শাহেদের মরদেহ পুতে ফেলে। সেই জায়গা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত শাহ মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। সে পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

নিহত শাহ মোহাম্মদের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৮ দিন আগে খেত থেকে আমার ভাইসহ তিনজনকে অপহরণ করে রোহিঙ্গা ডাকাতরা। তারপর থেকে ২০ লাখ টাকা মুক্তি দাবি করে আসছিল। কিছুদিন পর একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি ছিল আমার ভাইসহ দুইজন। তার মধ্যে ইদ্রিস নামে একজন ফিরে এলেও আমার ভাই গুলি করে হত্যা করেছে বলে ইদ্রিস জানিয়েছে।

পুলিশ জানায়, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. মশিউরের নেতৃত্ত্বে একদল পুলিশ গিয়ে রোহিঙ্গা ডাকাতদের পুতে রাখার স্থানের মাটি কুড়ে শাহেদের লাশ উদ্ধার করে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...