প্রকাশিত: ২২/০৩/২০২২ ৮:০৯ পিএম

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যুক্তরাষ্ট্রকে এই স্বাগত জানান।

এক প্রতিক্রিয়ায় ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের গণহত্যার স্বীকৃতি দানে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা হবে। যদিও যুক্তরাষ্ট্র এটা দেরিতে ঘোষণা করেছে, তবে তাদের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, বিশ্বের যেখানেই গণহত্যা সংঘটিত হোক না কেন, তার বিচার হওয়া উচিত।

উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেন দেশটির পর রাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন। পরিদর্শন শেষে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা দেন তিনি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...