প্রকাশিত: ১৪/১১/২০১৯ ৯:৪৬ পিএম

রোহিঙ্গা গণহত্যার বিচারে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ যাদুঘরে ‘বাংলাদেশ গণহত্যা ও বিচার’ বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রোহিঙ্গা গণহত্যার মিয়্নামারকে দায়ী করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান ড. মোমেন।

তিনি বলেছেন, রোম সনদ, যা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সনদে বাংলাদেশ স্বাক্ষরকারী হওয়ায় এ ক্ষেত্রে সব রকম সহযোগিতা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে আন্তর্জাতিক বিচার আদালতে। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে মামলা করার জন্য গাম্বিয়াকে স্বাগত জানায় বাংলাদেশ।

এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের ভেতরেই সৃষ্টি হয়েছে। এ সংকট কয়েক দশক ধরে সৃষ্টি করা হয়েছে, যার সমাধান একমাত্র রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, সম্মানজনক, স্বেচ্ছায় ও স্থায়ী প্রত্যাবর্তনের মাধ্যমেই সম্ভব।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার শিকার ভুক্তভোগী হিসেবে সারা বিশ্বের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো সংকল্প নিয়েছে বাংলাদেশ। এ মূলনীতিকে সামনে রেখে রোহিঙ্গাদের গণহত্যা থেকে বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে পুরো বিষয়টিকে টেকসই করতে তাদের নাগরিকত্বসহ সব অধিকার, ভূমি ফিরিয়ে দেওয়া এবং জীবিকার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...