প্রকাশিত: ২২/০৩/২০২০ ১০:১৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প লকডাউন করা হবে কিনা, তা রোববার জানা যাবে। রোহিঙ্গা শরনার্থী বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার ২২ মার্চ অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরনার্থী বিষয়ক স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনার সাথে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তা এমন আভাস দিয়েছেন।

সুত্র মতে, বৈঠকে যোগ দিতে কক্সবাজারের শীর্ষ কর্মকর্তাগণ ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন। তাঁরা বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ডেস্ক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তদের সাথে প্রাথমিক আলাপ করেছেন বলে সুত্রটি জানিয়েছে। করোনা ভাইরাস (COVID-19) রোগ বাংলাদেশে সনাক্ত হওয়ার পর এটা রোহিঙ্গা শরনার্থী বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভা। সভায় করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে করণীয় বিষয়টি অত্যাধিক গুরুত্ব পাবে বলে উক্ত কর্মকর্তা জানিয়েছেন। কক্সবাজার থেকে গিয়ে সভায় অংশ নিতে যাওয়া কর্মকর্তারা এখানকার সার্বিক পরিস্থিতি প্রতিবেদন আকারে তুলে ধরবেন বলে সুত্রটি জানিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...