প্রকাশিত: ২৩/১০/২০১৭ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫২ এএম

ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে আজ কক্সবাজারে আসছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ।

সোমবার সকালে জর্ডান থেকে বিমানযোগে ঢাকা হয়ে কক্সবাজারে আসবেন রানী রানিয়া। সকাল ১১টায় বিশেষ বিমানে রানী রানিয়া কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন।

রানি রানিয়া কক্সবাজারে অবতরনের পর সরাসরি উখিয়ার কুতুপালং ক্যাম্প রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন। এই সময় তিনি পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন। কুতুপালংএ জাতিসংঘের যেসব সংস্থা রোহিঙ্গাদের সাহায্য করছে, তাদের সাথে রানি রানিয়ার বৈঠকের কথা রয়েছে।

রানিয়া আল আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। তিনি জাতিসংঘেরও একাধিক মানবিক সংস্থার সদস্য।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন।

এদিকে রানি রানিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে ও রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। রানীর নিরাপত্তায় থাকবে এসএসএফ। এছাড়াও পুলিশ, র‍্যাব ও বিজিবি রানি সফরের বিশেষ নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...