বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৫/০৮/২০২২ ১০:২২ পিএম , আপডেট: ১৬/০৮/২০২২ ৮:৩০ এএম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট মঙ্গলবার (১৬ আগস্ট) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন।

সোমবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রথম কোনো প্রধান হিসেবে সফররত দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক এই প্রেসিডেন্ট।

কক্সবাজারের একটি হোটেলে রাত্রীযাপনের পর মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

ব্যাচেলেট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি,ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

দুপুরে কক্সবাজার ফিরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতের সাথে বৈঠকে অংশ নিবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা।

তিনি জানান, মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের সফর কে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত চারদিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান ব্যাচেলেট, সেদিন রাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন সহ মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেন তিনি।

সোমবার জাতীয় শোক দিবসে ঢাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাচেলেট।

মঙ্গলবার কক্সবাজার সফর শেষে পরদিন বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর দেখা করার কথা রয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ জাতিসংঘ

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer