প্রকাশিত: ১৫/০৩/২০২০ ৯:২৮ পিএম

শহিদুল ইসলাম,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (প্রশাসন) জাকির হোসেন। এ সময় তিনি ক্যাম্প পুলিশের সাথে মত বিনিময় করেন। ডিআইজি ক্যাম্পের সাবির্ক বিষয় সম্পর্কে ধারনা নেন।

রবিবার সকাল ১০টার সময় এ পরিদর্শনে আসেন। উখিয়ার রোহিঙ্গা শিবিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করার লক্ষে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়।

উখিয়ার কুতুপালং পুলিশ ক্যাম্প, মধুর ছড়া পুলিশ ক্যাম্প, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প ও ক্যাম্প ১৭ এর ডব্লিউএফপির ভিউ পরিদর্শন করেন।

এ সময় সাথে ছিলেন,সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার ওসি মরজিনা আক্তার, উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার সহ ক্যাম্প পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...