প্রকাশিত: ২২/০৪/২০১৯ ৮:৩০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনজন উচ্চপদস্থ জাতিসংঘ কর্মকর্তা তিন দিনের সফরে বুধবার (২৪ এপ্রিল) ঢাকা আসছেন।

তারা হলেন- জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিভাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।

রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা তাদের সফরের মূল উদ্দেশ্য। যাতে করে রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য সহায়ক পরিবেশ তৈরি হয়।

জাতিসংঘের এক মিডিয়া অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ওই কর্মকর্তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ডি-৫ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে তাদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসক,শরনার্থী প্রত্যাবাসন কমিশনার,জেলা পুলিশ সুপার সহ জাতিসংঘের শরনার্থী বিষয়ক কর্মকর্তা ও আইএনজিওদের সাথে সাক্ষাত করবেন। শুক্রবার তারা কক্সবাজারে সংবাদ সম্মেলন করবেন।

এছাড়া জাতিসংঘের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer