প্রকাশিত: ১০/০৩/২০১৯ ৮:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হি মিষ্টার ইয়ারি আর মিলার ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১০ টায় কুতুপালং ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে প্রতিনিধি দল রোহিঙ্গাদেও খোজ খবর নেন এবং বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলে জানতে চান তাদের কোন সমস্যা আছে কিনা। এসময় রোহিঙ্গা ক্যাম্প মাঝি আব্দুর রশিদ জানান, তারা এখানে ভাল আছেন। তবে যত দ্রুত সম্ভব স্বদেশে ফিরে যেতে পারলে তারা খুশি।
পরে প্রতিনিধি দল ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যাপারে খোজ খবর নেন এবং দায়িত্বশীলদের সাথে কিছুক্ষন আলাপ চারিতার পর প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর এলাকা ঘুরে দেখেন। সেখানে প্রতিনিধি দল রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন যাপন প্রত্যক্ষ করেন। পরে ক্যাম্প ইনচার্জ আবু ওবাইদুল্লার অফিস কক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত দুযোর্গ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের করনীয় শীর্ষক আলোচনা সভায় যোগদেন। সে খানে প্রতিনিধি দল, প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে রোহিঙ্গাদের তাৎক্ষনিক ভাবে কি ধরনের সহায়তা প্রধান করা যায় তা নিয়ে প্রতিনিধি দল রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের নিয়ে রিহার্সেলের মাধ্যমে প্রশিক্ষন দেন। প্রতিনিধি দল, সেখান থেকে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে চলে যান। সেখানে তারা আইএমও এর কর্মরত লোকজনদের সাথে তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দল সেখানে একটি ড্রোম উডডয়ন করে রোহিঙ্গাদের বাসস্থানের ছবি ভিডিও ধারন করেন। সেখান থেকে প্রতিনিধি দল ১৩ নং তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত হয়ে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন এবং রোহিঙ্গাদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সে ব্যাপারে এনজিও কর্মীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। এসময় আর্ন্তজাতিক ক্রিমিনাল আদালতের আইনজীবিদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...