প্রকাশিত: ২২/০১/২০১৯ ৭:৩২ এএম
কায়সার হামিদ মানিক,উখিয়া।
রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে তিন দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।
সোমবার দুপুরে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছান। এরপর দুপুর ১টার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু কোনারপাড়া শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।
তুমব্রু সীমান্ত ক্যাম্পের রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, মিয়ানমার অনেকবার আমাদের এখান থেকে সরিয়ে দিতে চেয়েছে। আমরা সাহস হারাইনি। এখন নতুন করে খালে বাঁধ দিচ্ছে তারা। যা বাস্তবায়িত হলে বর্ষায় আমাদের ঝুপড়িঘর তলিয়ে যাবে। আমি মিয়ানমারের এসব অপতৎপরতার কথা ইয়াং হি লির নজরে আনার চেষ্টা করেছি।
সেখানে রোহিঙ্গা নেতা, মিয়ানমারে নির্যাতিত নারী ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন ইয়াং হি লি। এ সময় রোহিঙ্গা এক শিশুকে কোলে নিয়ে আদর করেন হি লি। মিয়ানমারে নির্যাতিত এক রোহিঙ্গা নারীকে জড়িয়ে ধরে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে সীমান্তে দায়িত্বরত বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন হি লি।
রোহিঙ্গারা যাতে নিরাপদে আত্মমর্যাদার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে পারে সে লক্ষ্যে হি লি কাজ করার আশ্বাস দিয়েছেন বলে জানান রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ। রোহিঙ্গা সংকট সুষ্ঠু সমাধানে যাবতীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এরপর উখিয়ার কুতুপালং ইউএনএইচসিআররের ট্রানজিট সেন্টার পরিদর্শন করেন হি লি। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি না হলেও কক্সবাজারে তিন দিনের সফর শেষে ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবেন বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এই বিশেষ দূত।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে নয় সদস্যের একটি প্রতিনিধি দল তার সফরসঙ্গী হিসেবে ছিলেন। এ সময় উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের, ইউএনও নিকারুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer