প্রকাশিত: ০৭/০৮/২০২১ ৯:৪৮ পিএম , আপডেট: ০৭/০৮/২০২১ ৯:৪৯ পিএম

ইমাম খাইর::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ল্যাপটপ, কালার প্রিন্টার ও লেমিনেটিং মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) বেলা আড়াইটার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৫ এর ব্লক ‘এ’ এর সাব ব্লক ‘জি/০৪’ এর জাফর আলমের শেডে অভিযান চালায় এপিবিএন।

তবে, অভিযানে কাউকে আটক করা হয়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে কম্পিউটার ল্যাব বসানোর খবরে অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ ল্যাপটপ, লেমিনেটিং যন্ত্র ও প্রিন্টারসহ ১৯ প্রকারের মালামাল জব্দ করা হয়েছে।

মালামালের মধ্যে রয়েছে- ল্যাপটপ (Lenovo)-০২ টি, কালার প্রিন্টার (Epson) মেশিন-০২ টি, লেমিনেটিং মেশিন-০১ টি, জেনারেটার মেশিন-০১ টি, কনভার্টার-০৩ টি, কম্পিউটার কী-বোর্ড-০৩ টি, মাল্টিপ্ল্যাগ-০৩ টি, লেমিনেটিং পেপার ছোট-০৩ প্যাকেট, লেমিনেটিং পেপার মাঝারী-০৩ প্যাকেট, লেমিনেটিং পেপার বড়-০১ প্যাকেট, কম্পিউটার মাউস-১০ টি, ছোট সাউন্ড বক্স-০২ টি, মোবাইল নষ্ট-০৩ টি, এ-ফোর সাদা কাগজ ১/২ প্যাকেট, স্ট্যাপ প্লেয়ার মেশিন-০১ টি, চার্জার- ০২ টি, এ-ফোর ফটোপেপার -০৫ প্যাকেট, কার্ড রিডার-১২ টি এবং প্রিন্টারের কালি- ১২ বোতল।

উদ্ধারকৃত মালামালসমূহ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পর হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট সিআইসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer