উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১০/২০২৫ ৯:৫১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৯ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-০৯ এর ব্লক-বি এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা শরনার্থী মোঃ আয়াস (পিতা- ফারুখ আহমেদ, ঠিকানা- ক্যাম্প-১১, ব্লক-ডি/০৮) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত রোহিঙ্গা আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer