ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৩ ৭:৩৭ এএম
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার বিকেলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। একই সময়ে ঢাকার আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনসি জানায়, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র দুটি এসেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়ায় ডিএনসির বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএনসির অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল জানান, পিস্তলসহ আটক ব্যক্তির নাম রতন খন্দকার। এছাড়া একযোগে চলা অভিযানে দারুস সালাম এলাকার হানিফ কাউন্টারের সামনে থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ফিরোজ হোসেন ও শাহাদত হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। আর শ্যামলীর এ কে ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ নাজমুল নামে একজনকে আটক করা হয়।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন বাস কাউন্টার থেকে ফরিদপুর-খুলনা-বরিশালসহ বিভিন্ন জেলায় মাদক পাচার হবে বলে গোয়েন্দা তথ্য ছিল। এর ভিত্তিতে ডিএনসির মতিঝিল, তেজগাঁও ও মোহাম্মদপুর সার্কেল অভিযান শুরু করে। যাত্রাবাড়ীতে মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে চলা অভিযানে ইলিশ বাস কাউন্টারের সামনে পাওয়া যায় দুটি বিদেশি পিস্তল। এ সময় গ্রেপ্তার রতনের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...