উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০২/২০২৩ ৯:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র‌্যাবের যৌথ অভিযানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ ফ্রেবুয়ারি) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ৭টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ আরব(২৪), মোহাম্মদ নুরু (৩১) মোহাম্মদ ইউনুছ (৩৩), হাফিজুল আমিন (২৫), মীর কাশেম ওরফে হামিদ হোসেন (২২) ও হারুন (২৮)। তারা সবাই ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানায় র‌্যাব।।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ময়নারঘোনা ক্যাম্পে আরসা সদস্যরা ঘুরাফেরা করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন ও র‌্যাব। এসময় পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া আরসা দলের সদস্যরা পালানোর চেষ্টা পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...