উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২৪ ৩:২৪ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি এর আশঙ্কাজনক বিস্তাররোধে ১০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র অর্থায়ন তার ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ইসিএইচও) বিভাগের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

ইইউ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই তহবিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এর অংশীদার, যারা ক্যাম্পগুলোতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সরবরাহ করছে, তাদের নেতৃত্বাধীন পরিকল্পনায় সহায়তা করবে।

এই পরিকল্পনায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার ব্যক্তির স্ক্রিনিং এবং প্রায় ১ লাখ ৩৫ হাজার হেপাটাইটিস সি রোগীর চিকিৎসা কার্যক্রম রয়েছে।

সর্বশেষ এই বরাদ্দে বাংলাদেশকে মানবিক সহায়তায় এ বছর ইইউ এরই মধ্যে ৫৪ মিলিয়ন ইউরো দিয়েছে।

এসব তহবিল কক্সবাজারে রোহিঙ্গাদের পাশাপাশি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় রেমাল এবং তীব্র মৌসুমী বন্যার মতো অন্যান্য জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় সাহায্য করছে। প্রায় দশ লক্ষ রোহিঙ্গার আশ্রয়স্থল কক্সবাজারে হেপাটাইটিস সি-এর একটি ব্যতিক্রমী উচ্চ প্রকোপ দেখা যাচ্ছে এবং এটি এ অঞ্চলের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকে আক্রান্ত করছে। হেপাটাইটিস সি ইস্যু ছাড়াও, রোহিঙ্গারা তাদের মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার উপর উল্লেখযোগ্যভাবে নির্ভর করে চলেছেন। এ ছাড়া বর্তমানে এই চলমান সমস্যার কোনও দীর্ঘমেয়াদী সমাধান দৃশ্যমান নয়।

একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ব্রাসেলস থেকে মাঠ পর্যায়ের কার্যালয়গুলো পরিচালিত হয়। ইসিএইচও প্রতি বছর সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা দেয় এবং মূল্যায়নকৃত প্রয়োজনের ভিত্তিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকার দেওয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...