ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১২/২০২২ ২:৫২ পিএম

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়াঃ
উখিয়ার বালুখালী ক্যাম্পে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প ৮ ইস্টে এ ঘটনা ঘটে। নিহত হোসেন ক্যাম্প ৮/ই এর ব্লক- বি/৩২ এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানা যায়, সোমবারে সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরে এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন।পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

সেন্টমার্টিনের কাছে মালয়েশিয়াগামী বোট থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১ পাচারকারী

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ...

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখার মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী (৩০) নামে এক ...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৩ বছরে ১০১ প্রাণহানি, নিরাপত্তায় বড় ঘাটতি

রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। ...

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...