উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০৯/২০২২ ৯:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এতে আরো দুজন গুরুতর আহত হয়।

নিহত মোহাম্মদ ইয়াছিন (৬) উখিয়ার হাকিম পাড়া ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকে একটি মালবাহী ইজিবাইক (টমটম) গাড়ীটি দুর্ঘটনার কবলে পড়েন।

এতে আহত হয়েছেন, গাড়ি চালক উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ মহিউদ্দিন (২৩) ও হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকের বাসিন্দক কালা মিয়ার ছেলে আব্দুল লতিফ(২১)।

এরা বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন।

৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...