প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৮:১৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
অধিকার আদায় আন্দোলন বাস্তবায়ন কমিটির চলমান কর্মসূচীর সাথে একত্বতা পোষণ করে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী অবিলম্বে রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্থ এলাকার শিক্ষিত বেকার যুবকদেরকে ক্যাম্পে চাকুরী নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইএনজিও এবং এনজি’র উর্ধতন কর্মকর্তার নিকট আহবান জানিয়েছেন।
গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চাকুরীর অগ্রধিকার এতদঞ্চলের শিক্ষিত জনগোষ্টির ন্যায্য দাবী। কিন্তুু সংশ্লিষ্ট প্রশাসন ও আইএনজিও/এনজি’র কর্মকর্তরা ন্যায্য দাবীকে কর্ণপাত না করে বহিরাগত লোকদেরকে এনে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী দিচ্ছে এবং স্থানীয়দেরকে গনহারে ছাটাই করছে এটা খুবই দুঃখ জনক।
সাবেক সংসদ শাহজাহান চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকুরীর দাবীতে অধিকার আদায় আন্দোলন বাস্তবায়ন কমিটির চলমান শান্তিপূর্ণ কর্মসূচীর সাথে একত্বতা ঘোষণা করে বলেছেন, অবিলম্বে দাবী মেনে নিয়ে শিক্ষিতদেরকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী স্থানীয়দের অধিকার ও ন্যায্য দাবী। এ দাবী পূরনে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...