উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০২/২০২৩ ৯:০০ এএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম উরফে লালুকে (৫০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। লালু ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে। মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮ এর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ৮- এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ। তিনি জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার পলাতক এক আসামি অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেপ্তার করা হয়। সিক্স মার্ডার মামলায় তাকেসহ অর্ধশতাধিকের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লালু এ মামলায় এজাহার নামীয় ১৬ নন্বর আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। এরপর ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয়জনকে হত্যার ঘটনা ঘটে

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...