উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৩/২০২৩ ৮:২২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের দুজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) ভোরে কামাল গ্রুপের সদস্য মোহাম্মদ আলম লালা, সাদ্দাম হোসেনসহ ৮-১০ জন কমিটির সদস্যে সৈয়দ আহমদের ঘরে হামলা চালায়।

আহত মো. রফিক ও রোজিনা আক্তারকে ক্যাম্পের আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সৈয়দ আহমদের ভাই ও বোন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে ক্যাম্পের এইচ ব্লকে সৈয়দ আহমদের ঘরে ৮-১০ জন অস্ত্রধারী আনুমানিক ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

এ বিষয়ে এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ড. হাসান বারী নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হয়। তার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য মতে, চলতি বছর মার্চ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছেন ৯ জন। একই সঙ্গে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অনন্ত ২০ জন। আর এসব ঘটনায় হতাহত বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...