প্রকাশিত: ০৭/০৪/২০২২ ৮:৩৭ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্যদের কাছে স্থানীয় দুই সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, ১৪ আর্মড পুলিশের (এপিবিএন) এসআই সজীব দত্ত, কনস্টেবল মতিন।

গত ৫ই এপ্রিল ‘রোহিঙ্গা ক্যাম্পে সংবাদকর্মী লাঞ্ছিত, এপিবিএনের তদন্ত কমিটি’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
গতকাল বুধবার রাতে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের কথা জানিয়ে নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের এই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

তিনি জানান, ‘সাংবাদিকদের প্রতি এপিবিএন সব সময় শ্রদ্ধাশীল, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পুনরাবৃত্তি রোধে এপিবিএন সতর্ক থাকবে।’

এদিকে অভিযুক্তদের প্রত্যাহার করে নেওয়ায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠনের ডাকা ৭ এপ্রিলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের সঙ্গে অশালীন আচরণ করেন এপিবিএনের সদস্যরা।

সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর এপিবিএন কার্যালয় থেকে তাঁরা কক্সবাজার ফিরে আসতে সক্ষম হন।

এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে সাংবাদিকদের স্থানীয় সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এ ছাড়া রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠন ৭ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...