উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৩/২০২৩ ১০:১৪ পিএম

অচিরেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

রোহিঙ্গাদের একটি বড় অংশ নানারকম অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও।

রোহিঙ্গাদের নিয়ে চ্যালেঞ্জের কথা জানিয়ে র‌্যাব ডিজি

র‌্যাব মহাপরিচালক বলেন, জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র‌্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। র‌্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবেলা করবে জঙ্গিবাদ, প্রতিহত করবে সন্ত্রাসীদের।

এ সময় নতুন জঙ্গি সংগঠনের অর্থায়ন নিয়েও কথা বলেন র‌্যাব ডিজি।

১৯ বছরের পথচলায় র‌্যাবকে একটি সফল এলিট ফোর্স হিসেবে দাবি করে এম খুরশীদ হোসেন বলেন, ফোর্সে কোনো বিপথগামী সদস্যের জায়গা হবে না। কোনো ব্যক্তির দায় বাহিনী বহন করবে না।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...