প্রকাশিত: ১৪/০৬/২০২১ ৫:৩৯ পিএম , আপডেট: ১৪/০৬/২০২১ ৫:৪১ পিএম

ফারুক আহমদ , উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ লক্ষ ২৩ হাজার ৩ শত পিচ এমফিটামিন জাতীয় ট্যাবলেট, সহ স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা নারী আনোয়ারা বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মহিলা সহ ৩ জন কে আটক করে।
এপিবিএন পুলিশের অধিনায়ক ( পুলিশ সুপার) নাঈমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে উখিয়া নিউজ ডটকমকে জানান, বসত বাড়ির ভিতরে সু কৌশলে সুরঙ্গ তৈরী করে মাদক জাতীয় দ্রব্য, স্বর্ণাংকার ও টাকা লুকিয়ে রাখছিল।
অভিযানে উদ্ধারের মধ্যে রয়েছে ৩,২৩,৩৭৫(তিনলক্ষ তেইশ হাজার তিনশত পচাত্তর) পিস এমফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট, ২,৫৮,৫২০(দুইলক্ষ আটান্ন হাজার পাচশত বিশ) বাংলাদেশী টাকা, ১২৩৫ মিয়ানমার মূদ্রা(কিয়াট) এবং আনুমানিক ১৮ ভরি স্বর্ণালংকার।
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে রোহিঙ্গা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২৭) ওবায়দুল্লাহ(২৯), পিতা: কেফায়েত উল্লাহ, এবং মো: ইয়াহিয়া(১৯), পিতা: মাহবুবুর রহমান কে গ্রেফতার করা হয়।
এ ব্যয়পারে উখিয়া থানা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান, ৮ পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ইনচার্জ ।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer