প্রকাশিত: ০৪/১০/২০২০ ১১:৫৭ এএম , আপডেট: ০৪/১০/২০২০ ১:০৯ পিএম

ইমাম খাইর ::

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

তারা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।

এ ঘটনায় আরো অন্তত দশজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আধিপত্য বিস্তার নিয়ে রবিবার (৪ অক্টোবর) ভোরে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন থেকে। এর আগেও দুই গ্রুপের মধ্যে ছোট-বড় বেশ কয়েকবার ঘটনা হয়েছে।

কুতুপালং ক্যাম্পের আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...