প্রকাশিত: ২৫/০২/২০২২ ৮:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। উখিয়া উপজেলার টিভি টাওয়ারের পাশে ৭ নম্বর ক্যাম্পের একটি বসতঘর থেকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রায় এক ঘণ্টার পর কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং এপিবিএন পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৫ দোকান ও ৩০টি দোকান পুড়েছে বলে বিভিন্ন সূত্রে প্রাথমিক তথ্য জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান,আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও কক্সবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিরূপণে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১২শ ঘর পুড়ে যায়।

তার আগে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। ওই আগুনেও কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এরও আগে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...