ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৪ ৩:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আলম নামে এক যুববকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ আলম নামে এক রোহিঙ্গা যুববকে মাথায় গুলি করে হত্যা করেছে শফি গ্রুপের সদস্যরা। সকালে আলম ঘরে ফেরার পথে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

সেন্টমার্টিনে পরিবেশ প্রতিমন্ত্রী, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer