উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১১:৪৩ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোররাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৪ এলাকায় এই ঘটনা ঘটে।

সৈয়দ আলম (২৪) ওই ক্যাম্পের মোহাম্মদ মুচির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

ওসি জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/৪ ব্লকে অজ্ঞাত ১০/১৫ রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে সৈয়দ আলমের বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...