প্রকাশিত: ১৪/০৭/২০২১ ২:৩৪ পিএম

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে শাকের নামের এক রোহিঙ্গা মৌলভী খুন হয়েছে। মঙ্গলবার (১৩) দিবাগত রাতে ক্যাম্পের গার্মেন্টস এলাকায় তাকে সন্ত্রাসীরা ধরে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ড্রেনে ফেলে দেয়। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত মৌলভী শাকের সি ব্লকের বাসিন্দা। জানা যায়, তার সাথে বিভিন্ন কারণে ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী গ্রুপ প্রধান জকির ডাকাতের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। জকির ডাকাতের মৃত্যুর আগ পর্যন্ত সে প্রায় বছর দেড়েক ধরে ক্যাম্পের বাইরে অবস্থান করতো। বেশ কয়েক মাস আগে জহির ডাকাত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর মৌলভী শাকের আবার ক্যাম্পে অবস্থান করে। একটি ম্যাকানিক্যাল দোকান পরিচালনা করে আসছে।

অপর একটি সূত্র বলছে, মৌলভী শাকের ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবেও বেশ পরিচিত। হয়তো সেই কারণে সন্ত্রাসীরা তাকে খুন করেছে। এ ঘটনা ক্যাম্পের হালসময়ের আলোচিত সন্ত্রাসী বাহিনী শালমান শাহ গ্রুপের কাজ বলেও ধারণা স্হানীয় সাধারণ রোহিঙ্গাদের। এদিকে এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক (এসপি) জানান, রাতে রোহিঙ্গা ক্যাম্পের একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...