প্রকাশিত: ২৫/০৪/২০২২ ১:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। সোমবার (২৫ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজকুমারী ম্যারি ঢাকায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী ম্যারি প্রথম কর্মসূচীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন। দুপুরে রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন ম্যারি। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রাজকুমারী কয়েকজন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।

কক্সবাজার থেকে বুধবার সকালে রাজকুমারী ম্যারি এলিজাবেথ সাতক্ষীরা যাবেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রামে যাবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদ ঘুরবেন এবং সেখানকার সাইক্লোন শেলটার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।

পরে বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer