ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ১২:৩৫ পিএম , আপডেট: ২৯/০৪/২০২৬ ১২:৪৭ পিএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুহ ৫ নারী আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন : ইসমত আরা (১৮), মিনারা (৩০), নুর বেগম (২৫), রোকেয়া (১৪) ও জান্নাত আরা (১)। তারা সবাই ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

হাসপাতাল পুলিশ জানায়- কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর ক্যাম্প থেকে বজ্রপাতে আহত ৫ জনকে রাত ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। মূলত তারা রাত ৮টার দিকে বসতির বাইরে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে বজ্রপাতে আহত ৫ জন রোগীকে আনা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে।

এব্যাপারে জানতে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের ইনচার্জ মুহাম্মদ আরাফাতুল আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ...

ইয়াবা চালানের নেপথ্যে বক্তার মেম্বার, মুখ খোলায় রোহিঙ্গা পরিবারকে খু-নের হুমকি!

মুসলিম উদ্দিন • কক্সবাজারের উখিয়া সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের মাদক চোরাচালানের একচ্ছত্র নিয়ন্ত্রণকারী, বালুখালীর প্রভাবশালী ...

রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটির ২ লাখ ২০ হাজার শিশুর জন্য ব্র্যাকের নতুন উদ্যোগ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৩ কোটিরও ...

এসএসসি বা এইচএসসি পাস প্রার্থীদের জন্য HEKS/EPER-এ চাকরির সুযোগ

HEKS/EPER নিয়োগ বিজ্ঞপ্তি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা HEKS/EPER কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম ...