উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১১:৪০ এএম

ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্য একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯-এ এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ২ জনের মধ্যে একজন স্থানীয়। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ‘ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।’

এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...