উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ৩:২১ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে কক্সবাজারে অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য। রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার কার্যালয়ের সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় বসার আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন স্থায়ী কমিটির সভাপতি ড. এ.কে আব্দুল মোমেন, নাহিম রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার সকালে ক্যাম্প-৫ সিআইসি অফিসে সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তারা। পরে কমিটির সদস্যরা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

দু’দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য ও কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (১১ মে) সন্ধ্যা ৬টায় বিমানযোগে কক্সবাজার আসেন। সিডিউল মতে রোববার (১২ মে) সকালে কমিটির সদস্যরা কক্সবাজারে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বের হন। এরপর সকাল ১০টায় তারা ক্যাম্পে গিয়ে জাতিসংঘের সংস্থা ডাব্লিউএফপি, আইওএমসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম দেখেন। এ সময় ক্যাম্প-৫ এর সিআইসি অফিসের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ঘুমধুমের নতুন ট্রানজিট ক্যাম্প, ১৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার ও কুতুপালং সিআইসি অফিস পরিদর্শন করেন।

দুপুর ২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফিরবেন তারা। এরপর স্থায়ী কমিটির সভাপতি, সদস্য ও কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিকেলে খুরুস্কুল আশ্রয়ণ ও বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বিকেল ৫টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসারের কার্যালয়ের সেমিনার কক্ষে আরআরআরসি’র প্রতিনিধি, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও, আইএনজিও’র প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে যৌথ সভায় মিলিত হবেন।

এ সভার পর একই সেমিনার কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা শেষে কমিটির সকলে সন্ধ্যায় সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।

সূত্র মতে, সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মো. জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, নিজাম উদ্দিন জলিলসহ অন্যদেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer