উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০২/২০২৪ ২:৪৬ পিএম , আপডেট: ০৬/০২/২০২৪ ২:৫০ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, সীমান্তে বর্তমান পরিস্থিতির ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে হামলায় গুরুতর আহত পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতকে কেন্দ্র করে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিচলিত হওয়া কারণ নেই। সীমান্তের অস্থিরতা নিরসনে সরকারের আদেশ পালন করে যাবে পুলিশ। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

আইজিপি বলেন, সীমান্ত দিয়ে যারা পালিয়ে আসছে, তাদের নিরাপত্তায় সহযোগিতা করছে সরকার।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...