প্রকাশিত: ৩১/০১/২০২০ ২:৫৯ পিএম

উখিয়া প্রতিনিধি :
জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন অথরিটি-জাইকার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্প পরিদর্শন করেছেন। জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা ঝুনিচি এর নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
জাইকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বিকেল ৩ টার দিকে কুতুপালং-৫ নং ক্যাম্পের ই ব্লকে এএআর – জাপানের অর্থায়নে স্থাপিত পিসেল স্লজ ম্যানেজমেন্ট প্লান্ট পরিদর্শন করেন। পরে কুতুপালং – ১৭ নং ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচীর ই-ভাউচার সপে রোহিঙ্গাদের স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।
জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা ঝুনিচি ছাড়াও বাংলাদেশে জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ হিতুসি হিরাটা, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরিচালক ইসাকি তুমুসাবুরু ও জাইকার বাংলাদেশস্হ প্রধান কর্মসূচী ম্যানেজার আকমল মাকামেলুদ্দিন প্রতিনিধি দলে ছিলেন। এসময় কুতুপালং -৫ নং ক্যাম্পের সিআইসি আবু সালেহ মুঃ ওবায়েদুল্লাহ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...