ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১২/২০২৩ ৮:১০ এএম

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে দিল মোহাম্মদ(২৮) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া বালুখালী জামতলী ১৫ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত যুবক ১৫নং ক্যাম্পের আবুল হাশিমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে ১৫ নম্বর ক্যাম্পের এক যুবককে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যান। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer