ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৩ ৬:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির নেতা (ব্লক মাঝি) মনিরা বেগমের ঘরে ঢুকে গুলি চালিয়েছে সশস্ত্র গ্রুপ। এতে নিহত হয়েছেন মনিরার বোন জমিলা। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মনিরা ও তার মেয়ে নুর ফাতেমা।

সোমবার (২৩ মার্চ) ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত জমিলা মোহাম্মদ হোসেনের স্ত্রী। আর আহত মনিরা বেগম আবদুল করিমের স্ত্রী এবং মেয়ে নুর ফাতেমা। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার জামাল পাশা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সালমান শাহ গ্রুপের ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঘটেছে ২৪টি হত্যাকাণ্ড।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...
Single Page Footer