প্রকাশিত: ১২/০৩/২০১৯ ১১:৫৩ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্বশস্ত্র দূর্বৃত্ত দলের গোলাগুলিতে একজন নিহত ও অপর ১জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মোঃ কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রæপের হামলায় ১জন নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ১২ মার্চ রাত ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এঘটনায় পুরো ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। রোহিঙ্গাদেও সাথে কথা বলে জানা যায়, মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে একদল স্বশস্ত্র রোহিঙ্গা দূবৃর্ত্ত গ্রæপ ‘এইচ’ বøকে এসে এমআরসি নং-৬১০০১, শেড নং-৬৪০, রোম নং-৬ এর বাসিন্দা আজিম উল্লাহর পুত্র মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও এমআরসি নং-১২৩৬৫, শেড নং-৬৪৬, রোম নং-৫ এর বাসিন্দা মৃত শামসুদ্দিনের পুত্র মোঃ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে (২৭) লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যায়। হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতংকিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। প্রায় আধ ঘন্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer