প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ১০:০০ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এতে রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর ) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বলেন, ‘আমরা গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লোকজন আহত হয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তবে সাধারণ রোহিঙ্গাদের শান্ত করেছি। তাদের ভীত না হওয়ার জন্য বলা হয়েছে।’

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সায়েদুল আমীন বলেন, ‘রাতে (৮টার পরে) ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে খুব বেশি গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি ক্যাম্প কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

রোহিঙ্গা নেতা বদলুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে কে বা কাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এছাড়া সশস্ত্র গ্রুপের কারণে আমরা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে আছি।’

একাধিক সূত্রের দাবি- রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী ও জাদিমোরা এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি এবং সশস্ত্র সন্ত্রাসীরা রোহিঙ্গা অপরাধীদের সঙ্গে মিলে ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণ, ছিনতাই, অবৈধ অস্ত্রের মজুদ, অপহরণ করে মুক্তিপণ আদায় বাণিজ্য চালিয়ে আসছে। তাদের মধ্যে গ্রুপিং হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সময় এই ঘটনা ঘটছে। বাংলাট্রিভিউন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...