উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০২/২০২৩ ৩:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত এবং এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২ তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গুলিতে নিহত রোহিঙ্গা নারী ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী নুর কায়েস (২৫) এবং গুলিবিদ্ধ আহত হেড মাঝি আবদুর রহিম (৩৮) উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ-ব্লকের প্রধান মাঝি।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী অতর্কিত মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, একইদিন ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী রোহিঙ্গা নারী নুর কায়েসকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...