প্রকাশিত: ০৫/১২/২০১৯ ৯:৫৩ এএম

রোহিঙ্গা ক্যাম্পের কলেরা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও সে রকম কোনও খবর নেই যে, ওখানে কলেরা বা ডায়রিয়া মহামারি আকারে ছড়িয়েছে। আমাদের দেশে সাধারণত এই সময়ে ডায়রিয়া ছড়ায়। রোহিঙ্গা ক্যাম্পে অনেক ডাক্তার, নার্স রয়েছেন; তারা কাজ করছেন। আমাদের সঙ্গে বিভিন্ন এনজিও এবং দাতা সংস্থাও কাজ করছেন। এ ধরনের কোনও কিছু ঘটলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’

বুধবার (৪ ডিসেম্বর) রাতে একাত্তর টেলিভিশনের টকশো অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিথিলা ফারজানা। অতিথি হিসেবে ছিলেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে। স্যালাইন যা লাগে, আমরা ব্যবস্থা করবো। রোহিঙ্গা ক্যাম্পে কলেরা নিয়ন্ত্রণে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ ভ্যাক্সিন দিয়েছি। প্রথমবারে আমার উপস্থিতিতে একবারে ৯ লাখ ভ্যাক্সিন দেওয়া হয়। সেটা খুবই কার্যকরী হয়েছিল।’
অতিথিদের প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, ‘যদি সেখানে কলেরা ছড়ায়, তা অবশ্যই উদ্বেগের কারণ। আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও দাতা সংস্থার মধ্যে কো-অরডিনেশনের ভিত্তিতে সেখানে কাজ হয়।’

কলেরা মহামারি আকার ধারণ করলে তা মন্ত্রী কত দ্রুত জানতে পরবেন— অতিথিদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেখানে আমাদের ও ডিজি অফিসের কন্ট্রোল সেন্টার রয়েছে। আশা করি, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে, দ্রুতই খবর পেয়ে যাবো।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...