প্রকাশিত: ১৬/০৫/২০২০ ১০:০৮ এএম

করোনার চিকিৎসার জন্য কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে চিকিৎসাকেন্দ্র বানাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

২১০ শয্যাবিশিষ্ট একটি চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হবে। সেখানে আইসোলেশনের ব্যবস্থাও থাকবে। ওই ক্যাম্পে দু’জনের করোনা পজিটিভ ধরা পড়ার পর ইউনিসেফের তরফ থেকে এমন ঘোষণা দেওয়া হলো।

প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে অভিযান চালায় সেনাবাহিনী।

মিয়ানমার সেনাদের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। বর্তমানে শরণার্থী শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে ওই ক্যাম্পের কাছাকাছি এক বাংলাদেশিও করোনায় আক্রান্ত হয়েছেন।

শরণার্থী শিবিরে যারা করোনায় আক্রান্ত হবেন তাদের সেবা দিতেই নির্মাণ করা হচ্ছে ইউনিসেফের এই হাসপাতাল। কবে থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...