ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ৮:৪৫ পিএম , আপডেট: ২৫/০৪/২০২৬ ৮:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সামাজিক সংগঠন আরসিপিআর (RCPR)-এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ সমাবেশে মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের চেয়ারম্যান দিল মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের স্থায়ী আবাসস্থল নয়; তারা এখানে আশ্রিত হিসেবে অবস্থান করছেন। তাদের প্রকৃত ঠিকানা মিয়ানমারের আরাকান রাজ্য এবং একদিন না একদিন প্রত্যেক রোহিঙ্গাকেই নিজ দেশে ফিরে যেতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে ক্যাম্পের যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মারামারি, খুন, অপহরণ, মাদক ও মোবাইল জুয়ার মতো অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে সামাজিকভাবে উদ্যোগ জোরদার করতে হবে।

এতে বিভিন্ন রোহিঙ্গা যুব সংগঠনের সদস্যরা অংশ নেন। পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

বক্তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের বিষয় উল্লেখ করে বাংলাদেশ সরকারকে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।

শেষে সংগঠনের চেয়ারম্যান দিল মোহাম্মদ সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ...

ইয়াবা চালানের নেপথ্যে বক্তার মেম্বার, মুখ খোলায় রোহিঙ্গা পরিবারকে খু-নের হুমকি!

মুসলিম উদ্দিন • কক্সবাজারের উখিয়া সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের মাদক চোরাচালানের একচ্ছত্র নিয়ন্ত্রণকারী, বালুখালীর প্রভাবশালী ...

রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটির ২ লাখ ২০ হাজার শিশুর জন্য ব্র্যাকের নতুন উদ্যোগ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৩ কোটিরও ...

এসএসসি বা এইচএসসি পাস প্রার্থীদের জন্য HEKS/EPER-এ চাকরির সুযোগ

HEKS/EPER নিয়োগ বিজ্ঞপ্তি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা HEKS/EPER কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জরুরি মানবিক সহায়তা কার্যক্রম ...