উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১০/২০২২ ৩:২১ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘বিশেষ অভিযান’ চালিয়ে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি ১৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮)।

গতকাল রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারে গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ক্যাম্প-১৪ এ অভিযান চালানো হয়। অভিযানে রোহিঙ্গা ক্যাম্প-১৪ থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগ ও অন্যান্য মামলা রয়েছে।

চলতি মাসে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হামলায় রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুইজন মাঝিসহ সাতজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন রোহিঙ্গা নেতা।

ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন রুট আউট’ নামে সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই অভিযান শুরু হয়।

এর আগে গত শুক্রবার রাত ১২টার দিকে ওই ক্যাম্পের ১৩, ১৭, ১৮, ১৯, ২০ ও ২০ এক্সটেনশনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ৪১ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...