প্রকাশিত: ১৩/১১/২০২১ ৮:২৫ এএম

কক্সবাজারের টেকনাফে দুটি রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত ১২টি ওয়াচ টাওয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়েছে। ওয়াচ টাওয়ারগুলো নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

এপিবিএন জানায়, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) এবং ক্যাম্প-২২ (উনচিপ্রাং) ১৬ এপিবিএনের দায়িত্বাধীন। এই দুই ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১২টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। গত ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এই ওয়াচ টাওয়ারগুলো এপিবিএন ক্যাম্প কমান্ডারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে পাঁচটি রয়েছে রোহিঙ্গা ক্যাম্প-২১-এ। বাকি সাতটি ওয়াচ টাওয়ার রোহিঙ্গা ক্যাম্প-২২-এ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। সুত্র: পুলিশ নিউজ

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer