উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৪/২০২৩ ৫:১৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে ৩ জনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

আটককৃতরা হলেন- মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)।

অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী হতে অটোরিকশাযোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এমন সংবাদে চকরিয়ার বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দুনলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পরস্পর যোগসাজশে তারা দীর্ঘদিন মহেশখালী ও চকরিয়া এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছেন। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রি করতেন। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...