মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৪:৩৯ পিএম , আপডেট: ১৮/০৯/২০২২ ৪:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়া পাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতিপক্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের হামলায় মোঃ ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাত ৫ টার দিকে উপজেলার হ্নীলা ইউপিস্থ নয়া পাড়া ২৬ নং রেজিস্ট্রার ক্যাম্প এর বি- ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইলিয়াসের ছেলে মোঃ রুবেল জানান, আজ ভোর রাত ৪ টার দিকে ১০/১২ অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের ঘরে ঢুকে মা-ভাইকে বেধড়ক মারধর করে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর আমার বাবাকে পিঠিয় হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

বরিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমরা নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে নিহত ইলিয়াসের শত্রুতা ছিল। নিজেদের ভেতর অভ্যন্তরীণ কোন্দল এবং সেই সালমান শাহ গ্রুপের সদস্য ছিল। এর জেরে ক্যাম্পের প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়না তদন্তের পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইগত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...